দেশের সৌর শক্তি উৎপাদনে বড় পদক্ষেপ

কলকাতা : দেশের সৌরশক্তি উৎপাদন ক্ষেত্রে বড় পদক্ষেপ করল জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেড। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের বাড্ডিতে সংস্থার চতুর্থ উৎপাদন ইউনিটের উদ্বোধন হল। ওই ইউনিটে ১.২৫ গিগাওয়াট ক্ষমতার অত্যাধুনিক টপকন সোলার সেল উৎপাদন করা হবে। এর ফলে সংস্থার মোট সোলার সেল উৎপাদন ক্ষমতা ২ গিগাওয়াট থেকে বেড়ে হল – ৩.২৫ গিগাওয়াট।

উল্লেখ্য, সংস্থার দাবি – টপকন প্রযুক্তি উচ্চ কার্যক্ষমতা ও দীর্ঘমেয়াদি পারফরম্যান্সের জন্য বর্তমানে বিশ্ব জুড়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই বাড্ডি ক্যাম্পাসে ১ গিগাওয়াট মোনো পার্ক সোলার সেল উৎপাদন ক্ষমতা যুক্ত করেছে জুপিটার। সেই ধারাবাহিকতায় এমনতর নতুন সম্প্রসারণ।

এই প্রেক্ষাপটে জুপিটার ইন্টারন্যাশনালের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ধ্রুব শর্মার কথায়, – ‘‘নতুন ইউনিট চালু হওয়া সংস্থার প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন পরবর্তী প্রজন্মের সোলার সেল উৎপাদন আরও জোরদার হবে।’’

প্রসঙ্গতঃ সংস্থার মতে, এদিকে ওই সম্প্রসারণের ফলে উৎপাদন, প্রসেস ইঞ্জিনিয়ারিং, অটোমেশন, গুণমান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ-সহ একাধিক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। এর পাশাপাশি, ভারতের নবায়নযোগ্য শক্তি খাতে দেশীয় উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্প।

Read More News

ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারের নাম বাদ যাবে না, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাঁচি: ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে. রবি কুমার স্পষ্ট জানিয়েছেন, বিশেষ নিবিড়...

Read More