কোরিয়া মাস্টার্সে কোয়ার্টার ফাইনালে তানভি শর্মা, জয়ের ধারা অব্যাহত তরুণ ভারতীয় শাটলারের

সকাল সকাল ডেস্ক

আসান : দুর্দান্ত ফর্ম বজায় রেখে কোরিয়া মাস্টার্স ২০২৬ ব্যাডমিন্টন প্রতিযোগিতার মহিলা এককের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের তরুণ তারকা তানভি শর্মা। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি স্বদেশী শ্রীয়াংশী ভালিশেট্টিকে ২১-১৬, ১৭-২১, ২১-১৩ গেমে পরাজিত করেন।

মাত্র ১৭ বছর বয়সেই ধারাবাহিক সাফল্যের নজির গড়ে চলেছেন তানভি। গত সপ্তাহে তাইপেই ওপেন সুপার ৩০০ জিতে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস গড়ার পর কোরিয়া মাস্টার্সেও একই আত্মবিশ্বাস ধরে রেখেছেন তিনি। তিন গেমের লড়াইয়ে দ্বিতীয় গেম হারালেও শেষ গেমে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচ নিজের নিয়ন্ত্রণে এনে জয় নিশ্চিত করেন।

কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের মানসিকতা দেখিয়ে তানভি আবারও প্রমাণ করলেন যে, তিনি ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা। চলতি মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।

কোয়ার্টার ফাইনালে তানভির প্রতিপক্ষ হবেন ভারতের রক্ষিতা শ্রী রামরাজ এবং জাপানের মানামি সুইজুর মধ্যকার ম্যাচের বিজয়ী। এখন নজর থাকবে, দুরন্ত ছন্দ বজায় রেখে তিনি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেন কি না।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More