কাশ্মীর সর্বদাই ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে : পি হরিশ


সকাল সকাল ডেস্ক।
নিউইয়র্ক: কাশ্মীর সর্বদাই ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে, রাষ্ট্রসঙ্ঘে জোর দিয়ে বললেন ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ। পাকিস্তানের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে প্ররোচণা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ‘প্রাকৃতিক সম্পদ শাসন : শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির ভিত্তি’ শীর্ষক উচ্চ-স্তরের বিতর্কে পি হরিশ পাকিস্তানের তীব্র নিন্দা করেন।

আমেরিকার সময় অনুযায়ী, বুধবার পি হরিশ বলেন, “এই ফোরামে অন্য কোনও বিষয় উত্থাপন করা আমাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু তারা নিজেদের মিথ্যা বয়ান ছড়ানোর জন্য আজকের আলোচনাকে অপব্যবহার করার পথ বেছে নিয়েছে।” হরিশ বলেন, “জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের অবিচ্ছেদ্য অংশ—যা অতীতে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটিই সেই সাংবিধানিক ও আইনি বাস্তবতা, যা পাকিস্তান ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে চলেছে।”

Read More News

শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা খতিয়ে দেখলেন অমিত শাহ, সীমান্ত সুরক্ষায় উচ্চপর্যায়ের বৈঠক

সকাল সকাল ডেস্ক শিলিগুড়ি : কেন্দ্রে নতুন সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে ভারত-বাংলাদেশ...

‘বিকশিত ভারত’ গড়ার দৃঢ় ভিত্তি তৈরি হয় সুস্থ মা এবং পুষ্টিসম্পন্ন শিশুর মাধ্যমে : অন্নপূর্ণা

কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী শনিবার ঝাড়খণ্ডের কোডারমায় আয়োজিত...

দেশের স্বাস্থ্য পরিকাঠামোর দ্রুত প্রসার, চণ্ডীগড়ে ৪,৭০০ কোটির প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক চণ্ডীগড় : চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো-সহ ৪,৭০০ কোটিরও বেশি...

Read More