তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে, অন্তর্বর্তী স্বস্তি দিল না হাইকোর্ট

সকাল সকাল ডেস্ক।

কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের ঘটনায় কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী স্বস্তি পেল না তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র জারি করা নোটিসের বিরুদ্ধে দায়ের করা অন্তর্বর্তী আবেদন সোমবার খারিজ করে দেন বিচারপতি কৃষ্ণা রাও। ফলে ইডি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে, সেগুলি আপাতত আগের মতোই ফ্রিজ অবস্থায় থাকবে।

সূত্রের খবর, তদন্তের স্বার্থে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মোট ন’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, এর মধ্যে তিনটি অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা জমা রয়েছে। ওই অর্থের উৎস, লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইডির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করে তৃণমূল কংগ্রেস। দলের আইনজীবীদের দাবি ছিল, একই বিষয়ে এর আগে আদালতে শুনানি হয়েছে এবং সেই সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য কিছু পর্যবেক্ষণ করেছিলেন। সেই পরিস্থিতিতে নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নোটিস জারি আইনসঙ্গত কি না, তা আদালতের বিবেচনার বিষয় বলে আবেদনকারীদের পক্ষ থেকে জানানো হয়।

মামলার শুনানিতে ইডির আইনজীবীরা জানান, তদন্ত এখনও চলমান। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সচল করা হলে প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে তদন্ত প্রভাবিত হতে পারে। সেই কারণেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ রাখা প্রয়োজন বলে আদালতে সওয়াল করে কেন্দ্রীয় সংস্থা।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও অন্তর্বর্তী আবেদন খারিজ করে দেন। আদালতের এই নির্দেশের ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না। মামলার পরবর্তী শুনানিতে বিষয়টির আইনি দিক নিয়ে বিস্তারিত শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

Read More News

শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা খতিয়ে দেখলেন অমিত শাহ, সীমান্ত সুরক্ষায় উচ্চপর্যায়ের বৈঠক

সকাল সকাল ডেস্ক শিলিগুড়ি : কেন্দ্রে নতুন সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে ভারত-বাংলাদেশ...

‘বিকশিত ভারত’ গড়ার দৃঢ় ভিত্তি তৈরি হয় সুস্থ মা এবং পুষ্টিসম্পন্ন শিশুর মাধ্যমে : অন্নপূর্ণা

কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী শনিবার ঝাড়খণ্ডের কোডারমায় আয়োজিত...

দেশের স্বাস্থ্য পরিকাঠামোর দ্রুত প্রসার, চণ্ডীগড়ে ৪,৭০০ কোটির প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক চণ্ডীগড় : চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো-সহ ৪,৭০০ কোটিরও বেশি...

শ্রাবণী মেলা উপলক্ষে কড়া নিরাপত্তা, বৈদ্যনাথধাম-বাসুকীনাথে মোতায়েন হবে ১৪ হাজারের বেশি নিরাপত্তাকর্মী

সকাল সকাল ডেস্ক রাঁচি, ১৭ জুলাই: বিশ্ববিখ্যাত বাবা বৈদ্যনাথধাম (দেওঘর) ও বাবা বাসুকীনাথধামে...

Read More