কোনো মার্কিন সেনা নিহত হলে ইরানকে ‘বহুগুণ’ মূল্য দিতে হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

সকাল সকাল ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হলে ইরানকে তার জন্য ‘বহুগুণ’ মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানা গেছে।

গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যতবারই ইরান কোনো মার্কিন সৈন্যকে হত্যা করবে, ততবারই তাদের এ হত্যার জন্য বহুগুণ মূল্য দিতে হবে।’

ট্রাম্প জানান, এ নির্দেশ প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন ও সামরিক বাহিনীর প্রত্যেক নেতাকে জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিবৃতি এমন এক সময়ে এল, যখন দক্ষিণ ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে তেহরানও পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের দাবি, তারা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনা ও ঘাঁটিগুলো লক্ষ্য করে এ হামলা চালাচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন গত সপ্তাহান্তে তিন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করে। এর মধ্যে দুজন জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে এবং একজন উত্তর ইরাকে নিহত হন।

গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি রূপরেখা চুক্তি সই হওয়া সত্ত্বেও দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

এদিকে আলাদা আরেকটি পোস্টে ট্রাম্প বলেছেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন, তখন তাঁকে কোনোভাবে, কোনো অবস্থায় বা কোনো রূপেই গ্রেপ্তার করা হবে না।’

ট্রাম্প আরও বলেন, ‘তিনি (নেতানিয়াহু) ইরানের বিরুদ্ধে লড়াই করছেন, যারা সম্প্রতি ৫২,০০০ নির্দোষ বিক্ষোভকারীকে হত্যা করেছে এবং গত ৪৭ বছর ধরে মার্কিন সৈন্য ও অন্যদের হত্যা করে আসছে।’

ট্রাম্পের মতে, ‘শুধু তাঁদেরই গ্রেপ্তার করা উচিত, যাঁরা ইরানকে মৃত্যু ও ধ্বংসের এই অভূতপূর্ব ঘূর্ণাবর্তের দিকে নিয়ে গেছেন। বিষয়টি বহু বছর আগেই পূর্ববর্তী প্রেসিডেন্টদের সমাধান করা উচিত ছিল।’

এদিকে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তাঁর প্রশাসনের আইনি বিভাগ নেতানিয়াহুকে সম্ভাব্য গ্রেপ্তার করার বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা করছে।

মেয়র মামদানি বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা দ্য হেগে (আন্তর্জাতিক অপরাধ আদালত)। তিনি একজন যুদ্ধাপরাধী, যাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) অভিযোগ এনেছেন। আর আপনি দেখতে পাবেন, বিগত বছরগুলোতে তাঁর কর্মকাণ্ডের কারণেই অনেকে এ একই মত পোষণ করেন।’

সম্প্রতি নেতানিয়াহু তাঁর চলতি মাসের নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করে তা আগামী সেপ্টেম্বর মাসে পুনর্নির্ধারণ করেছেন।

Read More News

শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা খতিয়ে দেখলেন অমিত শাহ, সীমান্ত সুরক্ষায় উচ্চপর্যায়ের বৈঠক

সকাল সকাল ডেস্ক শিলিগুড়ি : কেন্দ্রে নতুন সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে ভারত-বাংলাদেশ...

‘বিকশিত ভারত’ গড়ার দৃঢ় ভিত্তি তৈরি হয় সুস্থ মা এবং পুষ্টিসম্পন্ন শিশুর মাধ্যমে : অন্নপূর্ণা

কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী শনিবার ঝাড়খণ্ডের কোডারমায় আয়োজিত...

দেশের স্বাস্থ্য পরিকাঠামোর দ্রুত প্রসার, চণ্ডীগড়ে ৪,৭০০ কোটির প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক চণ্ডীগড় : চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো-সহ ৪,৭০০ কোটিরও বেশি...

Read More