হার্দিককে অধিনায়ক করতে মরিয়া কেকেআর! রাহানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে

সকাল সকাল ডেস্ক

কলকাতা

আইপিএল ২০২৬ মরশুম শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। তবে পরবর্তী সংস্করণকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার ইঙ্গিত দেওয়ার পর তাঁকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। আর সেই দৌড়ে এবার জোরালোভাবে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্সের নাম।

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী মরশুমের জন্য হার্দিককে দলে টানতে আগ্রহী কেকেআর। শুধু দলে নেওয়াই নয়, তাঁকে অধিনায়কের দায়িত্বও দিতে চায় নাইট শিবির। গত দুই মরশুমে অজিঙ্ক রাহানের নেতৃত্বে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় নেতৃত্বে পরিবর্তনের ভাবনা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

প্রতিবেদন অনুযায়ী, আইপিএল শেষ হওয়ার পর থেকেই মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে কেকেআর। দুই ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্তাদের মধ্যে একাধিক দফায় আলোচনা হয়েছে বলেও জানা গেছে। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

নাইট শিবিরের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, অজিঙ্ক রাহানেকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে ভাবা হয়নি। তিনি মূলত অন্তর্বর্তী সমাধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই কারণেই নতুন মরশুমের আগে নেতৃত্বে বড় পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। হার্দিকের মতো অভিজ্ঞ ও সফল অধিনায়ককে সামনে রেখে ভবিষ্যতের দল গড়ার চিন্তাভাবনা করছে কেকেআর।

এছাড়াও জানা গেছে, হার্দিককে দলে নেওয়ার জন্য অল-ক্যাশ ট্রেডের সম্ভাবনাও খতিয়ে দেখছে কলকাতা। তবে শুধুমাত্র নগদ অর্থের বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স এই ট্রেডে রাজি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন সূত্রের খবর, মুম্বইয়ের নজরে রয়েছে কেকেআরের কয়েকজন তরুণ ক্রিকেটারও। বিশেষ করে অঙ্গকৃষ রঘুবংশী এবং রামনদীপ সিংয়ের নাম আলোচনায় উঠে এসেছে।

তবে পুরো বিষয়টি এখনও জল্পনার পর্যায়েই রয়েছে। কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। তবু হার্দিক পান্ডিয়াকে ঘিরে যে আগামী ট্রান্সফার উইন্ডোতে বড়সড় লড়াই হতে চলেছে, তা নিয়ে ক্রিকেটমহলে কোনও সন্দেহ নেই।

এখন দেখার, শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে ছাড়তে রাজি হয় কি না এবং কেকেআর তাঁদের অন্যতম বড় লক্ষ্য পূরণ করতে পারে কি না। আগামী আইপিএলের আগে এই ট্রেড-গাথাই যে ক্রিকেটপ্রেমীদের অন্যতম আলোচনার বিষয় হয়ে থাকবে, তা বলাই যায়।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারের নাম বাদ যাবে না, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাঁচি: ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে. রবি কুমার স্পষ্ট জানিয়েছেন, বিশেষ নিবিড়...

Read More