আইপিএলে মেগা ট্রেড! দিল্লিতে ফিরলেন পন্থ, লখনৌয়ে যোগ দিলেন কুলদীপ

সকাল সকাল ডেস্ক

মুম্বাই

আইপিএলের অন্যতম বড় ট্রেড ডিলের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, আর মঙ্গলবার সেই জল্পনাই বাস্তবে পরিণত হলো। ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে ফিরে গেলেন তাঁর পুরোনো দল দিল্লি ক্যাপিটালসে। অন্যদিকে দিল্লির অন্যতম সেরা স্পিনার কুলদীপ যাদব যোগ দিলেন লখনৌ সুপার জায়ান্টসে।

২০১৬ সালে দিল্লি ক্যাপিটালসের জার্সিতেই আইপিএলে অভিষেক হয়েছিল ঋষভ পন্থের। দীর্ঘ নয় বছর দলের হয়ে খেলেছেন তিনি এবং ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অধিনায়কের দায়িত্বও সামলেছেন। তবে নতুন চ্যালেঞ্জের খোঁজে ২০২৫ মরশুমের আগে দিল্লি ছেড়ে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দেন। ২৭ কোটি টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারও হয়েছিলেন তিনি।

কিন্তু লখনৌ অধ্যায়টা প্রত্যাশামতো সফল হয়নি। ব্যাট হাতে ধারাবাহিকতা ছিল না, বিভিন্ন ব্যাটিং পজিশনে সুযোগ পেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। অধিনায়ক হিসেবেও দলকে উল্লেখযোগ্য সাফল্য এনে দিতে পারেননি। ফলে মাত্র দুই মরশুমের মধ্যেই ফের পুরোনো ঠিকানায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন পন্থ।

তবে এই প্রত্যাবর্তনের সঙ্গে রয়েছে বড় আর্থিক পরিবর্তনও। লখনৌয়ে যেখানে তিনি বছরে ২৭ কোটি টাকা পেতেন, সেখানে দিল্লি ক্যাপিটালসে ফিরে তাঁর পারিশ্রমিক দাঁড়িয়েছে ১৫ কোটি টাকা। অর্থাৎ প্রায় ১২ কোটি টাকার বেতন কমিয়ে পুরোনো দলে ফিরেছেন ভারতীয় তারকা।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে গত কয়েক বছরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কুলদীপ যাদব। ২০২২ সালে দলে যোগ দেওয়ার পর ৬৫ ম্যাচে ৭২ উইকেট তুলে নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলেরও অন্যতম ভরসার নাম তিনি।

এবার নতুন চ্যালেঞ্জের খোঁজে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দিচ্ছেন কুলদীপ। দিল্লিতে তিনি বছরে ১৩ কোটি ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেতেন। নতুন দলে সেই অঙ্ক বেড়ে হয়েছে ১৩ কোটি ৫০ লক্ষ টাকা।এই ট্রেডের ফলে দুই দলই নিজেদের কৌশলে বড় পরিবর্তন আনল। দিল্লি ফিরে পেল তাদের প্রাক্তন অধিনায়ক ও তারকা ব্যাটারকে, আর লখনৌ শক্তিশালী করল তাদের স্পিন আক্রমণ। এখন দেখার, নতুন পরিবেশে কুলদীপ কতটা সফল হন এবং পুরোনো দলে ফিরে ঋষভ পন্থ আবার তাঁর সেরা ছন্দ খুঁজে পান কি না।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারের নাম বাদ যাবে না, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাঁচি: ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে. রবি কুমার স্পষ্ট জানিয়েছেন, বিশেষ নিবিড়...

Read More