বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলে সর্বসম্মত সমর্থন

সকাল সকাল ডেস্ক:

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠনের পথে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার-এ বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তাঁকে নেতা নির্বাচিত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। গত দুই বিধানসভা নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরাজিত করে রাজ্য রাজনীতিতে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। বিশেষ করে ভবানীপুরের লড়াইকে রাজনৈতিক মহলের একাংশ বাংলার পরিবর্তনের প্রতীক হিসেবেই দেখছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবানীপুরে শুভেন্দুর প্রার্থী হওয়াই স্পষ্ট করে দিয়েছিল যে বিজেপি এবার ক্ষমতা দখলের লক্ষ্যে অনেক বেশি আক্রমণাত্মক কৌশল নিয়েছে। ভোটের ফল প্রকাশের পর থেকেই পরিষদীয় দলের নেতা হিসেবে তাঁর নাম কার্যত নিশ্চিত হয়ে যায়। বিজেপির একাধিক শীর্ষ নেতাও প্রকাশ্যে শুভেন্দুর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করেন।

বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা করতে গিয়ে অমিত শাহ বলেন, “পরিষদীয় দলের নেতা হিসেবে প্রথমে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয়। এরপর অন্য কোনও নাম না আসায় সর্বসম্মতিক্রমে তাঁকেই নেতা নির্বাচিত করা হয়েছে।” তিনি আরও জানান, শনিবার শুভেন্দু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

ঘোষণার পর মঞ্চেই শুভেন্দুকে পদ্মফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান অমিত শাহ এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে এদিন উচ্ছ্বাসের আবহ দেখা যায়।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More