প্রোজেক্ট ফ্রিডম কিছু সময়ের জন্য স্থগিত থাকবে : ডোনাল্ড ট্রাম্পগরম

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন: প্রোজেক্ট ফ্রিডম কিছু সময়ের জন্য স্থগিত থাকবে, এমনটাই জানালেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যাল সামাজিক মাধ্যমে পোস্ট করে ট্রাম্প জানান, “পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধের ভিত্তিতে, ইরানের বিরুদ্ধে অভিযানে আমরা যে, বিপুল সামরিক সাফল্য অর্জন করেছি এবং এর পাশাপাশি ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির দিকে যে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে, সেই কারণে আমরা পারস্পরিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকা সত্ত্বেও, চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা খতিয়ে দেখার জন্য ‘প্রোজেক্ট ফ্রিডম’ (হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল) স্বল্প সময়ের জন্য স্থগিত রাখা হবে।”

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More