রাজস্থানে চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু ৫ পুণ্যার্থীর

সকাল সকাল ডেস্ক

আলোয়ার : দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে আগুন লেগে ঝলসে মৃত্যু হয়েছে পাঁচ পুণ্যার্থীর। বুধবার রাতে রাজস্থানের আলোয়ার জেলায় দুর্ঘটনাটি ঘটে। পুণ্যার্থীরা বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন।

পুলিশ জানিয়েছে, আলোয়ার জেলার মৌজপুরে চলন্ত গাড়িতে আগুন লাগার খবর পেয়ে দমকলের কয়েকটি গাড়ি দ্রুত সেখানে পৌঁছেছিল। মিনিট পনেরোর চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এলেও গাড়ির পাঁচ আরোহীকে বাঁচানো যায়নি। গাড়িতেই জীবন্ত দগ্ধ হয়ে তাঁরা মারা যায়। মৃতদের মধ্যে রয়েছেন তিন মহিলা, এক শিশু ও এক জন পুরুষ। তাঁরা মধ্যপ্রদেশের শেওপুরের বাসিন্দা। নিহতদের পরিচয় জানা গেছে, তারা হলেন মধ্যপ্রদেশের শেওপুরের বাসিন্দা সন্তোষ, তার স্ত্রী শশী, মা পার্বতী এবং দুই মেয়ে রাঘানি ও সাক্ষী।

ঘটনার কারণ সম্পর্কে জানাতে গিয়ে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কৈলাশ জিন্দাল বলেন, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, যেহেতু এটি একটি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) চালিত গাড়ি ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আরোহীরা বেরোনোর কোনও সুযোগ পাননি।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More