রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল ৪ মে, স্ট্রংরুমে নিরাপত্তার নজিরবিহীন কড়াকড়ি কমিশনের

সকাল সকাল ডেস্ক

কলকাতা : রাজ্যে দুই দফার বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর এখন সকলের নজর আগামী ৪ মে-র ফলাফল ঘোষণার দিকে। ভোটগ্রহণ শেষ হতেই ইভিএমগুলি পৌঁছে গিয়েছে নির্দিষ্ট স্ট্রংরুমে। গণনার দিন যত এগিয়ে আসছে, স্ট্রংরুমগুলির নিরাপত্তা তত জোরদার করছে নির্বাচন কমিশন।

এবার গণনাকেন্দ্রের সংখ্যা আগের তুলনায় কমিয়ে আনা হয়েছে। এবার ৮৭টি কেন্দ্রে ২৯৪টি আসনের ভোট গণনা করা হবে। গণনাকেন্দ্র কমলেও নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। আগে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত থাকলেও, বর্তমানে সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

স্ট্রংরুমগুলির সুরক্ষায় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিধাননগর কলেজের স্ট্রংরুমে রাজারহাট-নিউটাউন, বিধাননগর ও রাজারহাট-গোপালপুর বিধানসভার ইভিএম রাখা হয়েছে। সেখানে সিসিটিভি-র মাধ্যমে কড়া নজরদারির পাশাপাশি তৈরি করা হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম। বহিরাগতদের প্রবেশ ও জমায়েত রুখতে স্ট্রংরুমের বাইরে রাজ্য পুলিশ এবং ভেতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। একইভাবে উত্তর ২৪ পরগনার বারাসত গভর্নমেন্ট কলেজে ১০ কোম্পানি এবং যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের প্রতিটি স্ট্রংরুমের আশপাশের এলাকায় নাকা চেকিং চলছে। কোনো রকম ফাঁকফোকর না রেখে গণনার দিন পর্যন্ত কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More