ফতেগড় সাহিবে বাস উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৮, আহত আরও ২০

সকাল সকাল ডেস্ক,

চণ্ডীগড় : পঞ্জাবের ফতেগড় সাহিবের বাসি এলাকায় একটি বাস উল্টে আট জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ২০ জন। বৈশাখী উপলক্ষে আনন্দপুর সাহিব থেকে পুজো দিয়ে মেইন মাজরি গ্রামে ফিরছিলেন প্রায় ৪০ জন। মঙ্গলবার রাতে হিম্মতপুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। জখমদের ফতেগড় সাহিব ও চণ্ডীগড়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা।

বুধবার ফতেগড় সাহিবের এসএসপি শুভম আগরওয়াল জানান, বৈশাখী উৎসব উপলক্ষে বাসি এলাকার একদল পুণ্যার্থী আনন্দপুর সাহিব গিয়েছিলেন। মঙ্গলবার রাতে ফেরার পথে বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তার জেরেই দুর্ঘটনা ঘটে। প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বাসে; তাঁদের মধ্যে বেশ কয়েকজন আহত হন, ৯ জনকে দ্রুত ফতেগড় সাহিব হাসপাতালে ভর্তি করা হয়।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More