লেবাননে ইজরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা, বেইরুটের একাধিক স্থানে আগুন

সকাল সকাল ডেস্ক

বেইরুট : আমেরিকা ও ইজরায়েলের ইরানের বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ কাটার লক্ষণ দেখা যাচ্ছে না। এই সংঘাতে ইরান-সমর্থিত লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহও যোগ দিয়েছে। ফলে ইজরায়েলকে এখন একসঙ্গে দুই ফ্রন্টে—ইরান ও হিজবুল্লাহ—মুখোমুখি হতে হচ্ছে। ইজরায়েল বেইরুটের দক্ষিণ উপশহরগুলিতে সাম্প্রতিক হামলা চালিয়ে হিজবুল্লাহর একাধিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে হিজবুল্লাহ ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইজরায়েল শুক্রবার ভোরে বেইরুটের দক্ষিণ উপশহরগুলিতে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। ইজরায়েলের দাবি, লেবানন থেকে হিজবুল্লাহকে নির্মূল করতে তারা সর্বশক্তি প্রয়োগ করবে। সেই কারণে বেইরুটের উপকণ্ঠে নতুন করে এই হামলা চালানো হয়েছে।

এর পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহও রকেট নিক্ষেপ করেছে। লেবাননের কর্মকর্তাদের মতে, রাজধানী বেইরুটের দক্ষিণে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ে ইজরায়েলি বিমান হামলায় দুই শিক্ষাবিদের মৃত্যু হয়েছে।

Read More News

Read More