এআই সম্মেলনে সমগ্র বিশ্ব ভারতের সক্ষমতার প্রশংসা করেছে : প্রধানমন্ত্রী

সকাল সকাল ডেস্ক,

নয়াদিল্লি : এআই সম্মেলনে সমগ্র বিশ্ব ভারতের সক্ষমতার প্রশংসা করেছে, সোমবার সকালে এক্স মাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, দিল্লিতে ঐতিহাসিক এআই শীর্ষ সম্মেলনে সমগ্র বিশ্ব ভারতের সম্ভাবনার প্রশংসা করেছে। এটি দেখায় যে, প্রযুক্তি সম্পর্কে আমাদের তরুণ সহকর্মীদের চিন্তাভাবনা সমগ্র মানবতার জন্য খুবই কার্যকর হতে চলেছে।

উল্লেখ্য, সম্প্রতি নতুন দিল্লির ভারত মন্ডপমে অনুষ্ঠিত হয় ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সম্মেলন। এই সম্মেলনে ফ্রান্স, ব্রাজিল-সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা যোগ দেন। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বার্তা দেন সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্র প্রধানরা। ভারতেরও প্রশংসা করেন তাঁরা।

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More