শপথ নিলেন মুম্বই পুরসভার নতুন মেয়র বিজেপির ঋতু তাওড়ে

সকাল সকাল ডেস্ক

মুম্বই : বুধবার শপথ নিলেন মুম্বই পুরসভার নতুন মেয়র ঋতু তাওড়ে| সর্বসম্মতিক্রমে মুম্বই পুরসভার নতুন মেয়র নির্বাচিত হয়েছেন বিজেপি নেত্রী ঋতু তাওড়ে। সদ্য নির্বাচিত ২২৭ সদস্যের বৃহম্মুম্বই পুরসভার প্রথম অধিবেশনে মেয়র হিসেবে তাঁকে নির্বাচন করা হয়েছে। ডেপুটি মেয়র পদে বসেছেন শিব সেনার সঞ্জয় ঘড়ি।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। ২২৭ আসনের পুরসভায় ৮৯টি আসন জিতেছে গেরুয়া শিবির। অন্যদিকে, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা পেয়েছে ২৯টি আসন। শাসক জোটের হাতে ১১৮ জন কর্পোরেটরের সমর্থন রয়েছে, যা জয়ের জন্য প্রয়োজনীয় ১১৪-র ম্যাজিক ফিগার অনায়াসেই পার করে দিয়েছে। উল্লেখ্য, ঘাটকোপারের দীর্ঘদিনের কর্পোরেটর ঋতু তাওড়ে অতীতে বিএমসি-র শিক্ষা কমিটির চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব সামলেছেন।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More