রাষ্ট্রপতির ভাষণে রাহুলের ধন্যবাদ জ্ঞাপন বিবৃতি; থামালেন রাজনাথ সিং, উত্তাল লোকসভা

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বিবৃতি দেন। ডোকলাম ইস্যুতে এদিন উত্তাল হয় সংসদ। রাহুল গান্ধীর ডোকলাম মন্তব্য নিয়ে পাল্টা সরব হন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাল্টা মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রাক্তন সেনাপ্রধান নারভানের মন্তব্য তুলে ধরেছিলেন রাহুল গান্ধী। একটি ম্যাগাজিনের উদ্ধৃতি দেন রাহুল।

রাজনাথ এদিন রাহুলকে থামিয়ে বলেন, আমি চাই লোকসভার বিরোধী দলনেতা যে ম্যাগাজিন থেকে উদ্ধৃতি দিচ্ছেন তা সংসদে উপস্থাপন করুন, কারণ তিনি যে ম্যাগাজিনের কথা বলছেন তা প্রকাশিত হয়নি।” তুমুল হইহট্টগোলের কারণে ৩টে পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More