সকাল সকাল ডেস্ক
ভদোদরা : গুজরাটের ভদোদরা জেলার করজান এলাকায় জাতীয় সড়ক-৪৮-এ শুক্রবার একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় দুই যাত্রী প্রাণ হারায়, আহত প্রায় ১০-এর বেশি যাত্রী । আহতদের মধ্যে একাধিক যাত্রীকে সায়াজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের কন্ডাক্টরও গুরুতর আহত, তাকে এসএসজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ভোর ৫–৫:৩০ টার মধ্যে ঘটে। ঔরঙ্গাবাদ থেকে আহমেদাবাদগামী যাওয়ার পথে ‘জয় খোদিয়ার ট্রাভেলস’-এর লাক্সারি বাস করজান ধাওয়াত চৌকির কাছে ব্রিজের পাশে দাঁড়ানো ট্রকের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে দমদম বাহিনীর দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে দমকল বাহিনীর কর্মীরা বাসের ভেতরে ঢুকে স্ট্রেচারের মাধ্যমে মৃতদেহ উদ্ধার করে।
দুর্ঘটনার সময় বাসে ৬৫–৭০ যাত্রী ছিলেন। অনেক যাত্রী রক্তমাখা অবস্থায় রাস্তার পাশে বসে ছিলেন। নিহতদের মধ্যে হিম্মতভাই সুখাভাই দেবীপুজাক (৫০, লীলাপুর গ্রাম, রাজকোট) এবং মহম্মদ রফিক শেখ (৩৯, রোনাক পার্ক ডুপ্লেক্স, শাহআলম, আহমেদাবাদ)।
আহত এক যাত্রী জানান, তারা মহারাষ্ট্রের পুণে শহরের খাড়কি সীমান্ত থেকে বাসে চড়ে আহমেদাবাদের আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন, তখনই দুর্ঘটনা ঘটে। বাসে থাকা অন্য আরেক যাত্রী জানান, তিনি ব্যক্তিগত কাজে মহারাষ্ট্র থেকে ফিরে যাচ্ছিলেন। আহত অনেক যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার পরে কিছু যাত্রী উপরের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে বাঁচেন, আবার কিছু যাত্রীকে জানালা ভেঙে উদ্ধার করা হয়।
No Comment! Be the first one.