ঝাড়খণ্ডে বুনো হাতির আক্রমণে মৃত্যু তিনজনের

সকাল সকাল ডেস্ক

পশ্চিম সিংভূম : বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তি এবং তাঁর দুই সন্তানের। তাঁর অপর এক সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘটনা। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, গোইলকেরা ব্লকের জঙ্গল এলাকায় একটি কাঠের বাড়িতে পরিবার নিয়ে থাকতেন ওই ব্যক্তি। সোমবার রাতে সেই বাড়িতেই হামলা চালায় হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সন্তান-সহ বাবার। ওই ব্যক্তির এক মেয়েও আহত হয়েছে| মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More