ভার্চুয়ালি আসিয়ান সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী, সভাপতিত্বের জন্য ইব্রাহিমকে শুভেচ্ছা

সকাল সকাল ডেস্ক।
নয়াদিল্লি:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এখনই মুখোমুখি বৈঠক হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ঘোষিত কোনও বৈঠক-সূচি ছিলও না। তবে দুই রাষ্ট্রনেতারই মালয়েশিয়া সফরে যাওয়ার কথা ছিল। সেখানে দু’জন বৈঠক বসতে পারেন, এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। তবে অন্য ব্যস্ততার কারণে এখনই মালয়েশিয়ায় যেতে পারছেন না মোদী। ভার্চুয়ালি আসিয়ান সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

পাশাপাশি আসিয়ান সভাপতিত্বের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, “আমার প্রিয় বন্ধু, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উষ্ণ আলাপ হয়েছে। মালয়েশিয়ার আসিয়ান সভাপতিত্বের জন্য তাঁকে অভিনন্দন জানাই এবং আসন্ন শিখর সম্মেলনের সাফল্যের জন্য শুভকামনা জানাই। আসিয়ান-ভারত শিখর সম্মেলনে ভার্চুয়ালি যোগদানের জন্য এবং আসিয়ান-ভারত বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

Read More