নকশাল-মুক্ত বড় সাফল্য, ৬০ মাওবাদীকে সঙ্গে নিয়ে আত্মসমর্পণ বেণুগোপাল রাও-এর

সকাল সকাল ডেস্ক

গড়চিরৌলি

নকশাল-মুক্ত ভারত অভিযানে মঙ্গলবার বড়সড় সাফল্য মিলল। ৬০ জন মাওবাদীকে সঙ্গে নিয়ে আত্মসমর্পণ করলো কুখ্যাত মাওবাদী সিপিআই (মাওবাদী) পলিটব্যুরো সদস্য মল্লুজুলা বেণুগোপাল রাও ওরফে সোনু।এদিন মহারাষ্ট্রের গড়চিরৌলিতে ৬০ মাওবাদী ক্যাডারকে সঙ্গে নিয়ে অস্ত্র ছেড়ে সমাজের মুলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে সে।

এই সিদ্ধান্ত সিপিআই (মাওবাদী)-র জন্য একটি বড় ধাক্কা এবং সমগ্র দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য সরকারগুলির নেতৃত্বে পুলিশের নিরন্তর অভিযানের সুফল। সেপ্টেম্বরেই সোনু অস্ত্র ছাড়ার ইঙ্গিত দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিলেন। তিনি ছত্তিশগড় এবং দেশের অন্যত্র মাওবাদী ক্যাডারদের একটি বড় অংশের কাছ থেকে সমর্থন পেয়েছিলেন, যারা তাকে সমর্থন জানিয়েছিলেন।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

Read More