সকাল সকাল ডেস্ক।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:
বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে ওঠার জন্য বলিভিয়াকে প্রয়োজন ছিল ব্রাজিলকে হারানোর। কলম্বিয়া ও ভেনেজুয়েলার ফলাফলের উপরও নির্ভর করতে হয়েছিল। খেলায় বলিভিয়া ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে এবং প্লে-অফে জায়গা করে নেয়।
ম্যাচের একমাত্র গোল আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে, যা করেন মিগুয়েলিটো। বলিভিয়া ম্যাচে ২৩টি শট নেন, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। ব্রাজিল বল দখলে এগিয়ে থাকা সত্ত্বেও ১০টি শটের মধ্যে মাত্র ৩টি লক্ষ্যভেদে পরিণত হয়। লাতিন আমেরিকায় ইতোমধ্যেই আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে ও প্যারাগুয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে।
No Comment! Be the first one.