নেপালের অস্থিরতার দিকে ভারতের নজর, শান্তিপূর্ণ আলোচনার আহ্বান

সকাল সকাল ডেস্ক।

নিউ দিল্লী

নেপালের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির দিকে ভারতের নিবিড় নজর রয়েছে। হিংসাত্মক ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নয়াদিল্লি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে ভারত সরকার।

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, “আমরা নেপালের সাম্প্রতিক ঘটনাবলিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বহু মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমাদের আশা, নেপালের সমস্ত পক্ষ সংযম প্রদর্শন করবেন এবং শান্তিপূর্ণ সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন।”

বিদেশ মন্ত্রক আরও জানায়, নেপাল সরকার কাঠমান্ডু সহ বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে। নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নেপাল কর্তৃপক্ষের জারি করা নিয়ম ও নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More