মেসির জোড়া গোল, ভেনেজুয়েলার বিপক্ষে সহজ জয় আর্জেন্টিনার

সকাল সকাল ডেস্ক।

বুয়েনা আইরিশ, ৫ সেপ্টেম্বর : ঘরের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে হয়তো শেষ ম্যাচ খেললেন লিওনেল মেসি। শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করেন লিওনেল মেসি। তাতে তার দল সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

এস্তাদিও মাস মনুমেন্টালে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসির জোড়া গোল ছাড়াও লাউতারো মার্টিনেজ করেছেন বাকি গোল। পুরো ম্যাচে আধিপত্য দেখানো আর্জেন্টিনা প্রথম হাফে একটি এবং দ্বিতীয় হাফে দুইটি গোল করে। ৩৯ মিনিটে মনুমেন্টালে হাজির ৮০ হাজারের মতো দর্শককে উল্লাসে মাতান এলএমটেন। হুলিয়ান আলভারেজের পাস থেকে মেসি দারুণ এক চিপে মেসি বলটা জড়ান জালে।
এরপর প্রথম হাফে আর কোন গোল করতে পারেনি আলবিসেলেস্তারা। ম্যাচের ৭৪ মিনিটে আলভারেজের বদলি হিসেবে নামেন লাউতারো। মাঠে নামার চার মিনিটের মাথায় গোল করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। গোলটি আসে ৭৮ মিনিটে নিকোলাস গঞ্জালেজের পাস থেকে। ৮০ মিনিটে আবারও মেসির গোল। আলমাদার পাস থেকে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে আজ ম্যাচে হ্যাটট্রিক পেতে পারতেন মেসি। সেই গোলটি এসেছিল ৮৯ মিনিটে মেসির পা থেকে। তবে ভিএআরের সাহায্যে গোলটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসিরা।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More