সকাল সকাল ডেস্ক
কাবুল: ক’দিন আগে ভূমিকম্পে বহু মানুষের প্রাণ গিয়েছে আফগানিস্তানে। সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের কয়েকবার কেঁপে উঠল আফগানিস্তানের মাটি।
জাতীয় ভূকম্পন কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০:২৬ নাগাদ আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প প্রথম অনুভূত হয়। ফের রাত ১১:৫৮ নাগাদ ৪.১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প হয়। শুক্রবার সকাল ০৭:৪৬ নাগাদ ৪.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এদিন সকাল ১১:০৭ নাগাদ আবার ৪.৫ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
No Comment! Be the first one.