দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি

সকাল সকাল ডেস্ক।

বুয়েনস আয়ার্স, ৪ সেপ্টেম্বর  : ভারতীয় সময় শুক্রবার সকালে বুয়েন্স এইরেসের মনুমেন্তালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে দেশের মাটিতে এটাই মেসির শেষ ম‍্যাচ, নিজেই নিশ্চিত করেছেন মেসি। উপলক্ষ‍টা রাঙিয়ে রাখতে গ‍্যালারিতে থাকবেন তাঁর স্বজনরা। সুতরাং বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবার দিনে এলএমটেনকে শেষবারের মতো কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে দেখার সুযোগ স্থানীয় ভক্তদের সামনে।

যদিও কাগজে-কলমে এই বাছাইপর্বের গুরুত্ব কম। কারণ, কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবুও এস্তাদিও মনুমেন্তালের এই ম্যাচ ঠাঁই পাবে ইতিহাসের পাতায়। ৩৮ পেরনো মেসি শেষবারের মতো ঘরের মাঠে খেলবেন কম্পেটেটিভ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের আগে নিয়মরক্ষার আরেকটা বাছাইপর্ব বাকি থাকলেও, ইকুয়েডরের বিপক্ষে সে ম্যাচে স্বাগতিক নয় আলবিসেলেস্তরা। ঐতিহাসিক ম্যাচের সুযোগটা নিচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ভেনেজুয়েলা ম্যাচের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে শেষ মুহুর্তে। যেখানে সবচেয়ে সস্তা টিকিটটাও নিতে হলে খরচ করতে হবে ১০০ মার্কিন ডলার, সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ ডলার।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More