‘ডান্স বাংলা ডান্স-সিজন 13’ শেষ, চ্যাম্পিয়ন হলেন আদিত্য, ঋজু-রাজু ও কৃত্তিকা

সকাল সকাল ডেস্ক।

কলকাতা

টানা পাঁচ মাসের উত্তেজনাপূর্ণ যাত্রার পর শেষ হলো ‘ডান্স বাংলা ডান্স’ সিজন ১৩। চ্যানেল দীর্ঘ প্রতীক্ষিত ডান্সিং সুপারস্টারদের খুঁজে পেয়েছে। চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স হিসেবে সিংহাসনে বসলেন আদিত্য। চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন ঋজু-রাজু এবং কৃত্তিকা। সকলের নৃত্যশৈলী বিচারকদের মন জয় করেছে।

চূড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন দেবশ্রী রায়, টোটা রায়চৌধুরী, সৌরসেনী মৈত্র, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, সুরজিৎ চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন আসন্ন ধারাবাহিক ‘কনে দেখা আলো’-র অভিনেতারা সোমরাজ মাইতি, মৈনাক ঢোল, সাইনা চট্টোপাধ্যায় এবং নন্দিনী। ‘রক্তবীজ ২’ সিনেমার প্রোমোশনও এই মঞ্চে সম্পন্ন হয়।

পর্বে দর্শকদের নস্ট্যালজিয়ায় ভাসিয়েছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের ‘পিয়া তু অব তো আজা’ গান এবং জমকালো ডান্স পারফরম্যান্স। টোটা ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’ গান নেচেছেন। আদিত্যর হনুমানবেশী পারফরম্যান্স দেখে দেবশ্রী রায় চোখে জল ধরে রাখতে পারেননি। হাম্পটি এবং পরীর পারফরম্যান্সও মিঠুন চক্রবর্তীর চোখে জল আনে। পর্বের শেষদিকে ঘোষণা করা হয়, ৬ সেপ্টেম্বর থেকে ‘সারেগামাপা’শনি ও রবিবার রাত ৯.৩০ টায় সম্প্রচারিত হবে। আবির চট্টোপাধ্যায় থাকবেন সঞ্চালকের ভূমিকায়।

সিজনের বিচারক হিসেবে অভিজ্ঞ নতুন সংযোজন ছিলেন কৌশানী মুখোপাধ্যায়। যিশু সেনগুপ্ত বহুদিন পর বিচারকের আসনে ফিরেছেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় আগের মতো বিচারক হিসেবে ছিলেন। অঙ্কুশ হাজরা সঞ্চালকের ভূমিকা থেকে বিচারকের ভূমিকায় উঠে আসেন। মহাগুরু মিঠুন চক্রবর্তীর উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ আভা দিয়েছে।

Read More News

Read More