সকাল সকাল ডেস্ক।
তিয়ানজিন ও নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : সর্বসম্মতভাবে প্রতিটি রূপে সন্ত্রাসবাদের বিরোধিতা করতে হবে। সন্ত্রাসবাদের বিরোধিতা করা মানবতার প্রতি আমাদের কর্তব্য। এসসিও সম্মেলনে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারত গত চার দশক ধরে সন্ত্রাসবাদের শিকার হচ্ছে। সম্প্রতি, আমরা পহেলগামে সন্ত্রাসবাদের সবচেয়ে খারাপ দিক দেখেছি। আমি বন্ধুত্বপূর্ণ দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা এই দুঃখের সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে।”
এসসিও শিখর সম্মেলনে মোদী বলেছেন, “মানবতায় বিশ্বাসী প্রতিটি দেশ ও ব্যক্তির জন্য এই হামলা ছিল একটি উন্মুক্ত চ্যালেঞ্জ। এমতাবস্থায় কোনও কোনও দেশের সন্ত্রাসবাদের প্রকাশ্য মদত আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে কি না এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমাদের সর্বসম্মতভাবে সন্ত্রাসবাদের বিরোধিতা করতে হবে যে কোনও রূপে। মানবতার প্রতি এটাই আমাদের কর্তব্য।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা যে কোনও দেশের উন্নয়নের ভিত। কিন্তু সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা এই পথে বড় চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদ শুধুমাত্র একটি দেশের নিরাপত্তার জন্য একটি চ্যালেঞ্জ নয় বরং সমগ্র মানবতার জন্য একটি অভিন্ন চ্যালেঞ্জ। কোনও দেশ, কোনও সমাজ, কোনও নাগরিক এর থেকে নিজেকে নিরাপদ মনে করতে পারে না। তাই, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যের উপর জোর দিয়েছে। আমরা সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলেছি। আমি এতে আপনাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.