মহেশতলায় রেললাইনের পাশে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার

সকাল সকাল ডেস্ক।

দক্ষিণ ২৪ পরগনা, ২৯ আগস্ট  : মহেশতলার সন্তোষপুরে রেললাইনের পাশে মিলল মহিলার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মহেশতলা থানার সন্তোষপুর পাহাড়পুর রোডের রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহেশতলা থানায়। মহেশতলা থানার পুলিশ ও জিআরপি গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই মহিলাকে উদ্ধার করে।

তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মহিলার দেহের পাশে একটি ব্যাগ পড়েছিল। সেই ব্যাগের থেকে মোবাইল চার্জার, আধার কার্ড পায় পুলিশ।

কিন্তু কীভাবে মৃত্যু? খুন, আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More