জম্মু ও কাশ্মীরে স্করপিওতে পড়ল বোল্ডার, এসডিএম-সহ মৃত ২

সকাল সকাল ডেস্ক।

জম্মু: জম্মু ও কাশ্মীরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জম্মুর রিয়াসি জেলায় শুক্রবার সন্ধেয় পাহাড় থেকে বিশাল আকারের বোল্ডার ধসে পড়ে স্করপিও গাড়ির উপরে। গাড়িতে ছিলেন উধমপুর জেলার রামনগরের এসডিএম ও তাঁর পরিবারের লোকজন। ঘটনাস্থলেই মারা গিয়েছেন এসডিএম রাজেন্দ্র সিং এবং তাঁর ৬ বছরের ছেলে। গুরুতর জখম হয়েছেন রাজেন্দ্রর স্ত্রী ও তাঁর আত্মীয়রা। আহত চালকও। তাঁদের রিয়াসি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন উপ-রাজ্যপাল সিনহা। রিয়াসি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ গোপাল দত্ত বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দু’টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আমরা একজন তরুণ অফিসারকে হারিয়েছি।”

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More