ইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনার মৃত্যু, ৬২৪ জন আহত; সমালোচনার মুখে তথ্যভাণ্ডার হালনাগাদ করল পেন্টাগন

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন : তীব্র সমালোচনার মুখে ইরান যুদ্ধ সংক্রান্ত নিহত ও আহত সেনাদের তথ্যভাণ্ডার হালনাগাদ করতে বাধ্য হয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। শনিবার প্রকাশিত সংশোধিত তথ্যে আরও ১৪০ জন আহত সেনা এবং গত সপ্তাহে ইরানের হামলায় নিহত চার মার্কিন সেনার নাম যুক্ত করা হয়েছে। হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে মোট ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন।

সিএনএন ও সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন তাদের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেম-এ নিহত ও আহত সেনাদের জন্য ‘ওভারসিজ অপারেশনস’ নামে একটি নতুন ট্র্যাকিং বিভাগ চালু করেছে। গত সপ্তাহে এই তথ্য প্রকাশে অসঙ্গতি নিয়ে পেন্টাগনকে সংবাদমাধ্যম ও মার্কিন আইনপ্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।

মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির ১২ জন ডেমোক্র্যাট সদস্য বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চিঠি লিখে তথ্য গোপনের অভিযোগে ব্যাখ্যা দাবি করেন।

প্রতিরক্ষা দফতরের ভারপ্রাপ্ত প্রেস সচিব জোয়েল ভালদেজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, ওয়েবসাইটে সাময়িক তথ্যগত সমস্যার কারণে প্রকৃত সংখ্যা দেখা যাচ্ছিল না। এর আগে নিউ ইয়র্ক টাইমস প্রথম এই তথ্যভাণ্ডারের অসঙ্গতির বিষয়টি প্রকাশ্যে আনে।

পরে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান, ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেম-এ সাময়িক তথ্যগত বিঘ্নের কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল। পাশাপাশি তিনি এই ইস্যুতে নিউ ইয়র্ক টাইমস-এর সমালোচনাও করেন।

Read More News

আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপে অন্তর্বর্তী স্থগিতাদেশ, একাধিক নির্দেশ সুপ্রিম কোর্টের

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : দেশজুড়ে বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভে অংশগ্রহণকারী প্রতিবাদকারীদের...

প্রধানমন্ত্রীর পোস্ট অপসারণের ঘটনায় ক্ষমা চাইল মেটা, প্রযুক্তিগত ত্রুটির কথা জানাল সংস্থা

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সামাজিক মাধ্যমের পোস্ট সাময়িকভাবে...

হাসপাতাল থেকে ছুটি পেয়েই রাজঘাটে সোনম ওয়াংচুক, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : গুরুগ্রামের মেদান্তা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই দিল্লির রাজঘাটে...

Read More