পশ্চিম এশিয়ায় যুদ্ধ, মৃতের সংখ্যা ছাড়াল ১৫৬৩

সকাল সকাল ডেস্ক

দুবাই: আল জাজিরার প্রকাশিত তথ্য অনুযায়ী, আমেরিকা–ইজরায়েল ও ইরানের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘর্ষে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ২ এপ্রিল পর্যন্ত মৃতের সংখ্যা ১৫৬৩ ছাড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোন দেশে কত মৃত্যু—

  • লেবানন: নিহত ১,৩৪৫ জন, আহত ৪,০৪০ জন
  • ইজরায়েল: নিহত ২৮ জন, আহত ৩,২২৩ জন
  • আমেরিকা: নিহত ১৩ জন, আহত ২০০ জন
  • পশ্চিম তীর: নিহত ৪ জন
  • সংযুক্ত আরব আমিরাত: নিহত ১২ জন, আহত ১৬৯ জন
  • বাহরাইন: নিহত ৩ জন
  • সৌদি আরব: নিহত ২ জন, আহত ২০ জন
  • কুয়েত: নিহত ৬ জন
  • ওমান: নিহত ৩ জন
  • কাতার: আহত ১৬ জন
  • জর্ডন: আহত ২০ জন
  • সিরিয়া: নিহত ৪ জন
  • ইরাক: নিহত ১০৭ জন

পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে এবং আন্তর্জাতিক মহলে এই যুদ্ধ থামানোর আহ্বান জোরদার হচ্ছে।

Read More News

Read More