সকাল-সকাল ডেস্ক:
কাঠমান্ডু | মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সমীর পল কাপুর তিন দিনের সফরে কাঠমান্ডু পৌঁছেছেন। সোমবার তিনি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন। কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং মার্কিন দূতাবাসের কার্যনির্বাহী রাষ্ট্রদূত।
ভারতীয় বংশোদ্ভূত কাপুর, বলেন্দ্র শাহ-এর নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার উদ্দেশ্যে এই সফরে এসেছেন। নেপালে নতুন সরকার গঠনের পর বিদেশ থেকে আগত সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে তিনি প্রথমবার সফরে এলেন। কাঠমান্ডুতে তিনি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
গত বছরের অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাপুরকে নিয়োগ করেন। এর আগে এই দায়িত্বে ছিলেন ডোনাল্ড লু।
কাপুরের এই কাঠমান্ডু সফর তিন দিনের। তিনি বুধবার দেশে ফিরে যাবেন। বলেন্দ্র শাহের নেতৃত্বে সরকার গঠনের পর নেপাল সফরে আসা বিদেশি কূটনীতিকদের মধ্যে কাপুরই সবচেয়ে উচ্চপদস্থ।
No Comment! Be the first one.