পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে যে আচরণ হয়েছে তা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী: অন্নপূর্ণা দেবী

সকাল সকাল ডেস্ক,

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের প্রশাসনের ভূমিকায় রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ ও রাষ্ট্রপতিকে অসম্মান প্রসঙ্গে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী| তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। রবিবার অন্নপূর্ণা দেবী বলেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। তিনি বলেন, রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান। পশ্চিমবঙ্গ সফরের সময় কোনও মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি পশ্চিমবঙ্গ সরকারের দুর্বল মানসিকতার প্রতিফলন ঘটায়। তিনি এও বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য যথাযথ নয়। রাষ্ট্রপতি কোনও দলের সদস্য নন। দ্রৌপদী মুর্মু সমগ্র দেশের সাংবিধানিক প্রধান। যে কোনও সময়, কোথাও যাওয়ার জন্য তাঁর কারও পরামর্শের প্রয়োজন নেই। গতকাল যা ঘটেছে তা অবশ্যই দেশের জন্য লজ্জাজনক এবং তাঁর (মমতার) দুর্বল চিন্তাভাবনার প্রতিফলন।

Read More News

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More