গ্র্যামি পুরস্কার পেলেন দলাই লামা

সকাল সকাল ডেস্ক,

লস অ্যাঞ্জেলস : তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা প্রথম বার গ্র্যামি পুরস্কার পেলেন। নবতিপর এই ধর্মগুরু ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অব হিজ হোলিনেস দ্য দলাই লামা’ অ্যালবামের জন্য ‘বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে এই পুরস্কার পেলেন। এই অ্যালবামে তিনি উস্তাদ আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান আলি খান ও আয়ান আলি খানের সঙ্গে যৌথ ভাবে কাজ করেছেন। দলাই লামা এই অর্জনকে মানবিকতার একত্ব এবং সার্বজনীন দায়িত্বের স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন। পুরস্কারপ্রাপ্তির পরেই এই বিষয়ে মুখ খুলেছেন দলাই লামা। তিনি বলেন, আমি কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। আমি এটা ব্যক্তিগত (প্রাপ্তি) হিসাবে দেখছি না। এটা আমাদের সবার দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ। একই সঙ্গে তাঁর সংযোজন, আমি বিশ্বাস করি বিশ্বের সকল মানুষের ভাল থাকার জন্য শান্তি, ধৈর্য, পরিবেশের প্রতি যত্ন এবং মানবিকতা গুরুত্বপূর্ণ। গ্র্যামি পুরস্কার এই বার্তাগুলিকে আরও বেশি ছড়িয়ে দিতে সাহায্য করবে।

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More