সকাল সকাল ডেস্ক
কলকাতা : রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বেসরকারি স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। সেই উদ্দেশ্যেই বেসরকারি বিদ্যালয়গুলির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়েছে।
তিনি আরও জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করা হবে।
বৈঠকে শিক্ষা ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বেসরকারি বিদ্যালয়ের প্রতিনিধিদের মতামত ও পরামর্শকেও গুরুত্ব দেওয়া হয়। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও কার্যকর করে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
No Comment! Be the first one.