ভুরকুণ্ডা থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার পাঁচ

সকাল সকাল ডেস্ক

রামগড়, ২৫ নভেম্বর: রামগড় জেলার ভুরকুণ্ডা বাজার থেকে প্রকাশ্যে অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করল পুলিশ। পাশাপাশি অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি সাদা সুইফট গাড়ি ও চারটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার পাত্রাতুর মহকুমা পুলিশ আধিকারিক রাঘবেন্দ্র শর্মা জানান, গত ২৩ নভেম্বর বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে ভুরকুণ্ডা বাজারের গণেশ জুয়েলার্সের কাছে ঘটনাটি ঘটে। কমলেশ ঠাকুর ওরফে দীনেশ শর্মা (৪২) নামে ওই ব্যবসায়ীকে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর তাঁর স্ত্রী রিঙ্কু দেবী ভুরকুণ্ডা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপার মুকেশ কুমার লুনায়েতের নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। প্রযুক্তিগত তথ্য ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান শুরু করে পুলিশ। পুলিশের তৎপরতায় অপহরণকারীরা রাঁচির পিঠোরিয়া জঙ্গলের কাছে কমলেশকে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এরপর ২৪ নভেম্বর রাতে রাঁচির রিং রোড সংলগ্ন মা কলেজের কাছে অভিযান চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল ধর্মেন্দ্র কুমার সাও (৩১), রাজমণি গুপ্তা ওরফে বন্টি (৩৭), রোশন কুমার সিং (৩০), ঘনশ্যাম সিং (৪৩) এবং পীযূষ কুমার (২১)।

পুলিশের প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ ও ব্যক্তিগত শত্রুতার জেরে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযোগ, পরিকল্পিতভাবে কমলেশকে অপহরণ করে উরিমারি, বড়কাগাঁও, কেরেডারি ও টান্ডোয়া হয়ে গুমলায় নিয়ে গিয়ে মারধর করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত রোশন কুমার সিংয়ের বিরুদ্ধে আগেও অপরাধমূলক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন শাখায় ২০২৪ সালের ৩ জুলাই একটি মামলা দায়ের হয়েছিল। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

Read More News

মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরই তৎপর ইবি, শিয়ালদহের কোলে মার্কেটে আচমকা অভিযান চালিয়ে খতিয়ে দেখা হলো বাজারদর

সকাল সকাল ডেস্ক কলকাতা : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী...

বাংলায় তৈরি হবে গুরু নানক ভবন, গুরু নানক জয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সকাল সকাল ডেস্ক কলকাতা : মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে রাজ্যে গুরু নানক দেবের নামে একটি...

লুগুবুরু ঘণ্টাবাড়ি ধরমগড় রাজ্য উৎসবের বর্ণাঢ্য সূচনা, মাদলের তালে মুখরিত পাহাড়ি জনপদ

সকাল সকাল ডেস্ক লুগুবাবার পবিত্র ভূমিকে ‘ধ্যানস্থল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের বোকারো...

Read More