নেপালে–তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প, সিকিমেও অনুভূত হলো কম্পন

সকাল সকাল ডেস্ক

কাঠমান্ডু: মঙ্গলবার সকালে নেপালের পূর্ব সীমান্ত এলাকায় ফের অনুভূত হলো ভূকম্পন । এর প্রভাব পড়ে সিকিমেও। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৬ । জাতীয় ভূমিকম্প পরিমাপ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে , এদিন সকাল ৭টা ১৭ মিনিটে অনুভূত হয় কম্পন। ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের তাপ্লেজুং জেলার ওলাংচুং গোলার কাছে। এই এলাকাটি নেপাল–তিব্বত সীমান্ত সংলগ্ন।

বিশিষ্ট ভূমিকম্পবিদ রাজেশ শর্মা এদিন জানিয়েছেন, কোশী প্রদেশের কয়েকটি জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের সিকিম রাজ্যের মংগন এলাকা থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ।

Read More News

লুগুবুরু ঘণ্টাবাড়ি ধরমগড় রাজ্য উৎসবের বর্ণাঢ্য সূচনা, মাদলের তালে মুখরিত পাহাড়ি জনপদ

সকাল সকাল ডেস্ক লুগুবাবার পবিত্র ভূমিকে ‘ধ্যানস্থল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের বোকারো...

ঝাড়খণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ বন্দির মুক্তিতে সম্মতি, পুনর্বাসনে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক রাঁচি: ঝাড়খণ্ডের বিভিন্ন কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ জন বন্দির মুক্তিতে...

Read More