হিমাচলের চম্বায় খাদে পড়ে গেল এসইউভি গাড়ি, মৃত্যু ৭ জনের

সকাল সকাল ডেস্ক,

চম্বা : হিমাচল প্রদেশের চম্বায় ফের ভয়াবহ দুর্ঘটনা। বুধবার রাতে চাম্বা-মাসরুণ্ড সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি এসইউভি গাড়ি। এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার দীনেশ শর্মা জানান, “বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধারকাজ শুরু করে। সবকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ৩ জন মহিলা ও ৪ জন পুরুষ-সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে এবং তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী তদন্ত চলছে।”

পুলিশ জানিয়েছে, চম্বা জেলার চম্বা-মাসরুণ্ড সড়কের ওপর ছাতরুন্ডের কাছে বুধবার রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ৭ জন মারা যান। নিহতরা কুথেদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাহাল গ্রামের বাসিন্দা। গাড়িটি খাদে পড়ে গেল দুর্ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়, পরে আরও একজন প্রাণ হারান।

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More