কিছুটা উন্নতি, তবে ‘খারাপ’ পর্যায়েই দিল্লির বাতাস

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : সপ্তাহের শুরুতে খুব খারাপ থাকলেও শেষের দিকে কিছুটা উন্নত হলো দিল্লির বাতাসের গুণগত মান। শুক্রবার সকালে দিল্লির বাতাসের বাতাসের গড় গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) পৌঁছল ২৯২-তে। বেশ কিছু মনিটরিং স্টেশনের একিউআই ২০০-র তলায় নেমেছে। এদিন সকালে একিউআই এর মান: আয়া নগর – ২১২, মথুরা রোড – ২৬৫, ডাঃ কারনি সিং শুটিং রেঞ্জ – ২৯০, দ্বারকা সেক্টর ৮ – ২৩৮, আইআইটি – ২৩১, জওহরলাল নেহরু স্টেডিয়াম – ২৫৩, আনন্দ বিহার – ৩৭৭, বাওয়ানা – ৩৫৩, জাহাঙ্গিরপুরি – ৩৭২, নারেলা – ৩৪৫, নেহরু নগর – ৩৪৬, বিবেক বিহার – ৩৬১ ছিল|

উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে ‘ভালো’, ৫১-১০০ একিউআই-কে ‘সন্তোষজনক’ হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে ‘মাঝারি’ গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে ‘খারাপ’ বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে ‘খুব খারাপ’ পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে ‘গুরুতর’ বলে বিবেচনা করা হয়।

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More