নেপাল সফরে মার্কিন বিশেষ দূতের সঙ্গে শাসকদলের সভাপতির সাক্ষাৎ

সকাল সকাল ডেস্ক

কাঠমান্ডু। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর নেপালের শাসকদল ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টি (আরএসপি)-র সভাপতি রবি লামিছানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাসের সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় গোর বুড়ানীলকণ্ঠে অবস্থিত লামিছানের বাসভবনে পৌঁছান। প্রায় আধঘণ্টা বৈঠকের পর তিনি সকাল ৯টার দিকে সেখান থেকে বেরিয়ে যান।

এদিনই গোর এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে ‘আল্ট্রা এক্স জেন ২’ নামে একটি মার্কিন কার্গো ড্রোনের পরীক্ষামূলক উড়ানও সম্পন্ন করেন। তাঁর সঙ্গে নেপালে অবস্থিত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত স্কট চার্জও বেস ক্যাম্পে উপস্থিত ছিলেন। তবে ড্রোন উড়ানের অনুমতি ও কর্মসূচি সম্পর্কে নেপাল সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, গোর শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লি থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে কাঠমান্ডু পৌঁছান। তিনি শুক্রবার দুপুরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি কাঠমান্ডু দরবার স্কোয়ার এলাকাও পরিদর্শন করেন। তাঁর আজ রাতেই নয়াদিল্লি ফেরার কর্মসূচি রয়েছে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More