তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রণয় বর্মার, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

সকাল সকাল ডেস্ক

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেছেন।

হাই কমিশনার পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার জন্য ভারতের অভিপ্রায় ব্যক্ত করেছেন।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More