পঞ্চায়েত থেকে সংসদ, সর্বস্তরে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান ওম বিড়লার

সকাল সকাল ডেস্ক

বেঙ্গালুরু : দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানে মহিলাদের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মঙ্গলবার বেঙ্গালুরুতে প্রথম কমনওয়েলথ মহিলা সংসদ সদস্যদের ভারতীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, মহিলাদের অংশগ্রহণ শুধু পঞ্চায়েত ও পুরসভার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সংসদ এবং বিভিন্ন রাজ্যের বিধানসভাতেও তাঁদের প্রতিনিধিত্ব আরও বাড়ানো প্রয়োজন।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার অধ্যক্ষ আশা প্রকাশ করেন, ২০২৩ সালে প্রণীত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ দ্রুত কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে যাবে। এই আইন কার্যকর হলে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ সুগম হবে।

ওম বিড়লা জানান, দেশের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই পঞ্চায়েত ও পুরসভায় মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। তাঁর মতে, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে গণতান্ত্রিক ব্যবস্থা আরও সংবেদনশীল, অন্তর্ভুক্তিমূলক ও দায়বদ্ধ হয়ে উঠবে।

লোকসভার অধ্যক্ষ আরও বলেন, মহিলাদের ভূমিকা কেবল অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। নেতৃত্ব প্রদান, নীতি প্রণয়ন এবং আইন তৈরির ক্ষেত্রেও তাঁদের সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সমাজের প্রত্যাশা পূরণ এবং বিভিন্ন সমস্যা মোকাবিলায় মহিলাদের সংবেদনশীলতা, দায়িত্ববোধ ও অঙ্গীকার গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Read More News

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত মাওবাদী...

Read More

1 week ago

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ...