সকাল সকাল ডেস্ক
অকল্যান্ড : ভারতের সঙ্গে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ফিন অ্যালেন, লকি ফার্গুসন এবং টিম সাইফার্টকে স্কোয়াডে ফিরিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট। সফরের শুরুতে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকে কাঁধের চোটের কারণে বাদ পড়া রাচিন রবীন্দ্রও ওডিআই দলে ফিরছেন।
৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হতে যাওয়া এই পাঁচ ম্যাচের সিরিজের জন্য আলাদা দুটি স্কোয়াড ঘোষণা করেছে নিউ জিল্যান্ড—প্রথম তিনটি ম্যাচের জন্য একটি এবং শেষ দুটি ম্যাচের জন্য অন্যটি। সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার উভয় স্কোয়াডকেই নেতৃত্ব দেবেন।
১-৩ ওডিআইয়ের জন্য নিউ জিল্যান্ড স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।
৪ ও ৫ ওডিআইয়ের জন্য স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জেকব ডাফি, ম্যাট ফিশার, লকি ফার্গুসন, মিচ হে (উইকেটরক্ষক), নিক কেলি, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
কোচ ওয়াল্টার বলেছেন, ‘২০২৭ ওডিআই বিশ্বকাপ মাত্র এক বছর দূরে থাকায় ওই টুর্নামেন্টের মূল্যবান প্রস্তুতি হিসেবে এই ম্যাচগুলোকে দেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
No Comment! Be the first one.