ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে জবাব দিলেন নাড্ডা

সকাল সকাল ডেস্ক,

নয়াদিল্লি : ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার রাজ্যসভায় ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধী সাংসদদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, “গত রাতে মার্কিন প্রেসিডেন্ট শুল্ক নিয়ে টুইট করেছেন এবং প্রধানমন্ত্রী মোদীকে একজন প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। এরপর, প্রধানমন্ত্রী টুইট করেছেন, মার্কিন প্রেসিডেন্ট এবং বাণিজ্যের বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন। সরকার এই বাণিজ্য চুক্তি নিয়ে একটি বিবৃতি জারি করবে এবং এটি নিয়ে আলোচনাও করবে। যখন সরকার একটি বিস্তারিত বিবৃতি দিতে প্রস্তুত তখন কংগ্রেস এবং ইন্ডি জোটের এই মনোভাব ঠিক নয়। তাদের হতাশাই কথা বলছে।”

এদিকে, এদিনই সংসদ চত্বরে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানান বিরোধী সাংসদরা, ভারতে আসা আমেরিকান কৃষিপণ্যের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনার আপত্তি তুলেছেন তাঁরা। প্রতিবাদে শামিল হন কংগ্রেসের জয়রাম রমেশ, আম আদমি পার্টির সঞ্জয় সিং প্রমুখ।

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More