দার্জিলিং-এ মৃদু ভূমিকম্পে, কম্পন অনুভূত শিলিগুড়ি ও জলপাইগুড়িতে

সকাল সকাল ডেস্ক

দার্জিলিং : ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল। কম্পন অনুভূত হয় পড়শি দেশ নেপাল ও চিনেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। জানা গিয়েছে, খুব কম সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।

জাতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর তথ্য অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল পশ্চিম সিকিমের গ্যালশিং অঞ্চল। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং ও পড়শি রাজ্য সিকিম, অসম-সহ প্রতিবেশী দেশ নেপাল ও চিনে কম্পন অনুভূত হয়েছে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More