লিগ কাপ: নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি

সকাল সকাল ডেস্ক

ম্যানচেস্টার : লিগ কাপের শিরোপাধারী নিউক্যাসল ইউনাইটেডকে বিদায় করে ফাইনালে উঠল পেপ গুয়ার্দিওলার দল।সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-১ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ওমার মার্মাউশের জোড়া গোলের পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান টিজানি রেইন্ডার্স। বিরতির পর নিউক্যাসলের গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা। ২০২১ সালে এই প্রতিযোগিতায় নিজেদের অষ্টম শিরোপা জয়ের পর এবার ফাইনালে উঠল সিটি। আগামী ২২ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে গুয়ার্দিওলার দল খেলবে আর্সেনালের বিপক্ষে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More