রাজকোটে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের, সুরক্ষিত সমস্ত যাত্রীরা

সকাল সকাল ডেস্ক

রাজকোট : গুজরাটের রাজকোটে জরুরি অবতরণ করলো দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান। কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া দেখা যাওয়ার পর রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানটি। সমস্ত যাত্রী নিরাপদ আছেন।

রাজকোট বিমানবন্দরের পরিচালক দিগন্ত বোরাহ জানিয়েছেন, দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান সোমবার রাজকোটে জরুরি অবতরণ করে; বিমানের কার্গো হোল্ড অংশে ধোঁয়া দেখা যাওয়ার পরই বিমানটি জরুরি অবতরণ করেন।

ইন্ডিগোর ৬ই ১৪৫২ বিমানতে ১৯৪ জন যাত্রী ছিলেন। অবতরণের পর তাঁরা সবাই নিরাপদে বিমান থেকে নেমে আসেন। কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্ত হওয়ার পর পাইলট রাজকোট বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন এবং এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। রাজকোট বিমানবন্দরের পরিচালক বলেন, “কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া দেখা যাওয়ার পই দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর বিমানটি রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী নিরাপদ আছেন।”

Read More News

হাসপাতাল থেকে ছুটি পেয়েই রাজঘাটে সোনম ওয়াংচুক, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : গুরুগ্রামের মেদান্তা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই দিল্লির রাজঘাটে...

আইনি সচেতনতার পাশাপাশি ১০৫ জন উপভোক্তার হাতে ১০৫.৯৪ কোটি টাকার সরকারি সম্পদ ও সুবিধা তুলে দিল ডিএলএসএ

পশ্চিম সিংভূম: ঝাড়খণ্ড রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশনায় রবিবার কোলহান বিশ্ববিদ্যালয়...

ঝাড়খণ্ডে পরিষ্কার আকাশে বাড়ল গরম ও অস্বস্তি, ৩০ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা

রাঁচি: ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি-সহ রাজ্যের একাধিক জেলায় শনিবার থেকে আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা...

Read More