পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে, তা হবে পিওকে নিয়ে : রাজনাথ

সকাল সকাল ডেস্ক।

দ্রাস: পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ভারতের অবিচ্ছেদ্য অংশ; পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে একমাত্র এই বিষয়টিই উত্থাপন করা হবে, জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার কার্গিলের দ্রাসে আয়োজিত কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, “আমাদের উদ্দেশ্য স্পষ্ট। পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হবে না। যদি কোনও আলোচনা হয়, তবে তা কেবল ‘পিওকে’ বা পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই হবে—যা ভারতেরই অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তান তা অবৈধভাবে দখল করে রেখেছে।”

রাজনাথ সিং আরও বলেন, “বর্তমানে পাকিস্তান সন্ত্রাসবাদকে নিজস্ব সরকারি নীতির অংশ করে তুলেছে এবং সেখানে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে পার্থক্য পুরোপুরি মুছে গেছে। সেনাবাহিনী কেবল সন্ত্রাসী সংগঠনগুলিকে রক্ষাই করে না, বরং তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজও করে। তাই ‘অপারেশন সিঁদুর’-এর সময় আমরা স্পষ্ট করে দিয়েছিলাম, ভারত আর সন্ত্রাসী এবং তাদের সমর্থনকারী সরকারগুলোকে আলাদা চোখে দেখবে না।”

Read More News

আইনি সচেতনতার পাশাপাশি ১০৫ জন উপভোক্তার হাতে ১০৫.৯৪ কোটি টাকার সরকারি সম্পদ ও সুবিধা তুলে দিল ডিএলএসএ

পশ্চিম সিংভূম: ঝাড়খণ্ড রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশনায় রবিবার কোলহান বিশ্ববিদ্যালয়...

ঝাড়খণ্ডে পরিষ্কার আকাশে বাড়ল গরম ও অস্বস্তি, ৩০ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা

রাঁচি: ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি-সহ রাজ্যের একাধিক জেলায় শনিবার থেকে আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা...

Read More