ওড়িশার অর্থনীতি শক্তিশালী হলে ভারত মজবুত হবে : প্রধানমন্ত্রী

সকাল সকাল ডেস্ক,

ময়ূরভঞ্জ : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করেন। পাহাড়পুর গ্রাম পরিদর্শনের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাঁওতালি জহের ও হো জহের (পবিত্র উপাসনা স্থল), দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে প্রার্থনা ও পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘বিকাশ রা ধারা, ওড়িশা সারা’ কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ময়ূরভঞ্জ জেলারই রাইরংপুরে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তৃতার সময় প্রধানমন্ত্রী বলেন, “আগামী দিনে আমাদের সামনে দু’টি গুরুত্বপূর্ণ মাইলফলক রয়েছে। ২০৩৬ সালে ওড়িশা গঠনের ১০০ বছর পূর্ণ হবে এবং ২০৪৭ সালে ভারতের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে। অর্থাৎ, ওড়িশা এবং দেশের লক্ষ্য একই দিকে। ওড়িশার অর্থনীতি শক্তিশালী হলে ভারতও শক্তিশালী হবে। ওড়িশার সম্ভাবনার উপর আমার বিশ্বাস আছে। একসঙ্গে আমাদের ওড়িশাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হবে।” আদিবাসী সমাজের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আদিবাসী সমাজের উন্নয়নের লক্ষ্যে আমরা আদিবাসী তরুণ-তরুণীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করছি। এই শিশুদের পড়াশোনার জন্য উন্নত সুযোগ-সুবিধা পাওয়া উচিত। আর এ কারণেই সারা দেশে প্রায় ৫০০টি ‘একলব্য মডেল স্কুল’ চালু করা হয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “আমাদের সরকার ওড়িশার সম্পদকে ওড়িশার সম্ভাবনায় রূপান্তরিত করছে। ওড়িশায় বিপুল বিনিয়োগ আসছে এবং এখানে নতুন নতুন শিল্প গড়ে উঠছে; এই লক্ষ্যেই ‘উৎকর্ষ ওড়িশা’-র মতো কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর আওতায় ইতিমধ্যেই প্রায় ২০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। পাশাপাশি, ৩.৫ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের অসংখ্য মেগা প্রকল্পের কাজও চলছে।”

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More