জুনে বড় ধাক্কায় সোনার দাম, ১০ গ্রামে কমেছে প্রায় ১০ হাজার টাকা; রুপোও সস্তা, ক্রেতাদের ভিড় বাড়ার আশা

সকাল সকাল ডেস্ক

কলকাতা : জুন মাসে কলকাতার বাজারে উল্লেখযোগ্যভাবে কমেছে সোনা ও রুপোর দাম। মাসজুড়ে দামের ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে মূল্যবান দুই ধাতুর দর নিম্নমুখী থাকায় স্বস্তি পেয়েছেন ক্রেতারা। বিশেষজ্ঞদের মতে, বছরের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছনোর পর বর্তমান মূল্যস্তর গয়না কেনার জন্য তুলনামূলকভাবে অনুকূল সুযোগ তৈরি করেছে।

বাজার সূত্রে জানা গিয়েছে, ১ জুনের তুলনায় ২০ জুনে ২৪ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ৯ হাজার ৫৫০ টাকা। একই সময়ে ২২ ক্যারাট হলমার্কযুক্ত গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ৯ হাজার ১৫০ টাকা। অন্যদিকে, প্রতি কেজি রুপোর দাম কমেছে ২৭ হাজার ৮০০ টাকা।

শনিবার কলকাতার বাজারে কর ছাড়া ২৪ ক্যারাট পাকা সোনার প্রতি ১০ গ্রামের দর ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৮০০ টাকা। খুচরো বাজারে একই পরিমাণ সোনার দাম ছিল ১ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা। ২২ ক্যারাট হলমার্কযুক্ত গয়না সোনার প্রতি ১০ গ্রামের মূল্য ছিল ১ লক্ষ ৩৯ হাজার ২৫০ টাকা। রুপোর খুচরো বাজারদর প্রতি কেজিতে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ৬৫০ টাকা।

অন্যদিকে, চলতি মাসের শুরুতে অর্থাৎ ১ জুন ২৪ ক্যারাট পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ১ লক্ষ ৫৫ হাজার ৩৫০ টাকা এবং খুচরো বাজারে ছিল ১ লক্ষ ৫৬ হাজার ১০০ টাকা। সেই সময় ২২ ক্যারাট গয়না সোনার মূল্য ছিল প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪৮ হাজার ৪০০ টাকা। রুপোর দাম ছিল প্রতি কেজিতে ২ লক্ষ ৬৩ হাজার ৪৫০ টাকা।

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্য সংশোধন, মুনাফা তোলার প্রবণতা এবং বিনিয়োগকারীদের অবস্থান পরিবর্তনের প্রভাবেই সাম্প্রতিক সময়ে সোনা ও রুপোর দামে এই পতন দেখা যাচ্ছে। এর ফলে দীর্ঘদিন অপেক্ষায় থাকা ক্রেতাদের একাংশ এখন কেনাকাটার পরিকল্পনা শুরু করেছেন।

তবে ব্যবসায়ীরা মনে করিয়ে দিচ্ছেন, ঘোষিত বাজারদরেই গয়না কেনা সম্ভব নয়। সোনার দামের সঙ্গে অতিরিক্তভাবে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি। বিভিন্ন বিপণি ও ব্র্যান্ডভেদে মজুরির পরিমাণ আলাদা হতে পারে। ফলে চূড়ান্ত মূল্য ঘোষিত বাজারদরের তুলনায় কিছুটা বেশি হবে।

আসন্ন বিয়ের মরশুম এবং উৎসবের আগে সোনা ও রুপোর দামে এই সংশোধন বাজারে নতুন চাহিদা তৈরি করতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী মহল। তাঁদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় কোনও পরিবর্তন না হলে আগামী কয়েক সপ্তাহ ক্রেতাদের জন্য অনুকূল পরিবেশ বজায় থাকতে পারে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More